Dhaka ০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের রাজনীতিতে শেখ হাসিনার আতঙ্ক বেড়ে চলেছে : গোলাম মাওলা রনি

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০২:৩১:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • 1

--সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার আতঙ্ক ক্রমে বেড়েই চলেছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। তার দাবি, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে আওয়ামী লীগ বা শেখ হাসিনা ভয় পাচ্ছেন বলে মনে হচ্ছে না।

আজ সোমবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

গোলাম মাওলা রনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার আতঙ্ক ক্রমে বেড়েই চলেছে।

আর আওয়ামী লীগ সম্পর্কে মানুষের যে ভয় এবং আতঙ্ক এটিও সমান্তরালে বেড়ে চলেছে। আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা জেলে এবং প্রায় প্রতিদিনই দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ধরা পড়ছেন। কিন্তু কোনো অবস্থাতেই সংগঠনটিকে দমন করা যাচ্ছে না।’শেখ হাসিনা ভারতে বসেই বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, অনলাইনে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন জানিয়ে রনি বলেন, ‘শেখ হাসিনাকে দমন করা যাচ্ছে না। তার কর্মকাণ্ডকে বন্ধ করা যাচ্ছে না। তিনি তার দলীয় নেতাকর্মীদের অর্গানাইজ করছেন, সেটার পথে বাধা তৈরি করতে পারছি না। আমরা যেভাবে গ্রেপ্তার করছি এতে করে আওয়ামী লীগের কতটুকু ক্ষতি হচ্ছে, শেখ হাসিনা কতটুকু ভয় পাচ্ছেন, তার কোনো নমুনা দেখা যাচ্ছে না।
দিন দিন আওয়ামী লীগের কার্যক্রম বাড়ছে জানিয়ে গোলাম মাওলা রনি বলেন, ‘ডে বাই ডে তাদের কর্মকাণ্ড, অহংকার, দাপট বেড়ে যাচ্ছে। মিছিল বড় হচ্ছে। এত কিছুর পরেও শেখ হাসিনা থামছেন না।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা এই ৭৯ বছর বয়সে যে হুমকি-ধমকি দিচ্ছেন, এই হুমকি-ধমকি আমাদের সবার মনোজগতে এক ধরনের আতঙ্ক তৈরি করে ফেলেছে।’

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

দেশের রাজনীতিতে শেখ হাসিনার আতঙ্ক বেড়ে চলেছে : গোলাম মাওলা রনি

আপডেট এর সময় : ০২:৩১:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫