দুয়ারে কড়া নড়াচ্ছে ফাল্গুন

স্টাফ রিপোর্টার (রাজশাহী):

মাঘ বিদায়ে বাকি আছে এখনো  কয়েক দিন। বারো মাস পাড়ি দিয়ে দুয়ারে কড়া নড়াচ্ছে ফাল্গুন, আসতে পথ বাকি কিছু দুর তবুও বাধা মানছেনা,সময়ের  আগেই আগাম বার্তা নিয়ে গাছে গাছে ফুটেছে আমের মুকুল, শীত সকালে মগডালে বসে কোকিল ডাকছে মিষ্টি সুরে। দক্ষিণা বাতাসে ভেসে বেড়াচ্ছে মৌ মৌ সুগন্ধ আর মৌমাছিরা ঝাঁকে ঝাঁকে ফুলে ফুলে গুণ গুণে আনন্দে মাতোয়ারা হয়ে গাইছে গান, চলছে মধু আহরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *