দুর্নীতির গন্ধ পেলে দুদক কর্মকর্তাদেরও ছাড় দিচ্ছি না : কমিশনার

অনলাইন ডেস্কঃ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের মধ্যেও দুর্নীতির কোনো গন্ধ পেলে ছাড় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন কমিশনার মিঞা মোহাম্মদ আলী আকবার আজিজী।

তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে ড. মোমেন কমিশন খুবই সোচ্চার, একবারে জিরো টলারেন্স। নিজের স্টাফদের বিরুদ্ধেও।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিঞা মোহাম্মদ আলী আকবার আজিজী এ মন্তব্য করেন।

তিনি বলেন, অর্থপাচারকারীদের বিরুদ্ধে আমরা জেনে শুনে চুপ থাকব না, পাচারকারীকে ধরা বড় মুশকিল। পাচারকারীরা শয়তানের মতো। শয়তান শিরায় ও উপশিরায় যায়। শয়তান দেখা যায় না, কিন্তু শয়তানের কর্মকাণ্ড মানুষ ভোগে।

‘অর্থপাচারকারীর জন্য আমরা দুর্ভোগে ভুগছি। পাচারকারীকে যদি আমরা কোনোভাবেই ধরতে পারি ইনশাআল্লাহ তাদের আমরা ছাড় দেব না’, বলেন তিনি।

দুদকের নজরদারি জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা বিভিন্ন জেলা থেকে দক্ষ অফিসারদের হেডকোয়ার্টারে নিয়ে আসছি, যাদের কাজের স্লো গতি দেখেছি তাদের মফস্বলে পাঠাচ্ছি। দুদকের এই প্রক্রিয়াটা চলমান থাকবে দুদকের স্টাফদের মাঝে দুর্নীতির কোনো গন্ধ পেলেই ছাড় দিচ্ছি না।

’তিনি আরো বলেন, ‘আগে আমরা ডিসিপ্লিনারি অ্যাকশনে যাচ্ছি, এতে যদি সম্ভব না হয় আমরা তাহলে তারাও (দুদক কর্মকর্তারা) বিচারের সম্মুখীন হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *