দুপুর ২টায় সংসদে ৪০ মিনিটের ভাষণ দিতে পারেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুপুর ২টায় সংসদে ভাষণ দেবেন। তার ভাষণ প্রায় ৪০ মিনিট স্থায়ী হতে পারে। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করতে হয়। সেই নিয়ম মেনেই ত্রয়োদশ সংসদের ফলাফল ঘোষণার এক মাসের মাথায় আজ প্রথম অধিবেশন বসেছে।

নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ২০৯ আসন পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্য ছিল বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী। এ নির্বাচনে বিএনপির সাবেক জোটসঙ্গী জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং এনসিপি পেয়েছে ছয়টি আসন।

এবারের নির্বাচনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নেয়। এর মধ্যে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ মোট নয়টি দলের প্রতিনিধিত্ব রয়েছে সংসদে। অন্য দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের দুজন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিজেপি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ ও খেলাফত মজলিস থেকে একজন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন সাতজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *