Dhaka ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দীপ্ত টিভির কর্মকর্তা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • 1

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় ঘরে ঢুকে দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিমকে (৩২) হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ও আজ শুক্রবার মালিবাগ ও রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে এ নিয়ে সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. রুহুল কবির খান এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আবদুল লতিফ, মো. কুরবান আলী, মাহিন, মোজাম্মেল হক কবির ও বাঁধন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ভবন নির্মাণের জন্য জমির মালিক সুলতান আহমেদ প্লিজেন্ট প্রপার্টিজ (প্রা.) লিমিটেড নামে একটি আবাসন নির্মাণ কম্পানির সঙ্গে চুক্তি করেন। চুক্তি অনুসারে জমির মালিকদের ফ্ল্যাটের অংশ বুঝিয়ে দেওয়া নিয়ে জমির মালিকদের ও কম্পানির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, এ ঘটনায় ‌১৬ জনের নাম উল্লেখ করে হাতিরঝিল থানায় একটি মামলা হয়। আসামিদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

দীপ্ত টিভির কর্মকর্তা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

আপডেট এর সময় : ১২:১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪