Dhaka ০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এসে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৮:৪৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • 1

--প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি: এক্স থেকে নেওয়া।

অনলাইন ডেস্ক:

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে বাংলাদেশ হাইকমিশনে যান ভারতের প্রতিরক্ষামন্ত্রী। সেখানে তিনি সদ্যপ্রয়াত খালেদা জিয়ার স্মরণে রাখা শোকপুস্তিকায় নিজের বার্তা লিপিবদ্ধ করেন এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এক্স-এর একটি পোস্টে তিনি লেখেন, ‘নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়েছিলাম।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) প্রয়াত খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ও তার জানাজায় অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্ককর ঢাকায় আসেন। এই সফরে তিনি খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গেও দেখা করেছেন এবং তার হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা একটি চিঠিও তুলে দিয়েছেন।

তার আগে ২০ ডিসেম্বর কয়েকজন বিক্ষোভকারী রাতের অন্ধকারে হাইকমিশনের সামনের রাস্তা ঘিরে হুমকিস্বরূপ স্লোগান দেয়। এই ঘটনার পর দুইদেশের কূটনৈতিক সম্পর্ক তিক্ত হয়ে ওঠে।

তবুও কয়েক দিনের মধ্যেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিজে বাংলাদেশ দূতাবাসে আসলেন—যা একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এসে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

আপডেট এর সময় : ০৮:৪৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬