Dhaka ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দশম ওয়েজ বোর্ড গঠনসহ ২১ দফা দাবিতে বিক্ষোভের ডাক সাংবাদিকদের

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:৩৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • 1
অনলাইন ডেস্কঃ

সাগর-রুনি হত্যা মামলাসহ সব সাংবাদিক হত্যার দ্রুত বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালসহ ২১ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে সাংবাদিক সমাজ।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) উদ্যোগে আগামী শনিবার (১ নভেম্বর) সারা দেশে একযোগে এই কর্মসূচি পালন করা হবে।

কেন্দ্রীয়ভাবে রাজধানীতে সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ।

সমাবেশে বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেবেন।

তারা সংবাদকর্মীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা, সাংবাদিক নির্যাতনের বিচার, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং সাংবাদিকতার স্বাধীনতা সুরক্ষার দাবিতে বক্তব্য রাখবেন।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

দশম ওয়েজ বোর্ড গঠনসহ ২১ দফা দাবিতে বিক্ষোভের ডাক সাংবাদিকদের

আপডেট এর সময় : ১১:৩৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫