Dhaka ০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় প্রতীক ছাড়া উপজেলা ভোট জনগণেরই চাহিদা : আইনমন্ত্রী

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
  • 1

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীক ছাড়া হওয়াটা জনগণের চাহিদা। এ জন্যই জনগণের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন। এটা হলে বাংলাদেশের জন্য ভালো হবে।’

আজ শনিবার সকালে কসবা পৌর শহরে মায়ের নামে নবনির্মিত জাহানারা হক পাবলিক লাইব্রেরি উদ্বোধন ও পৌরসভার বাস্তবায়িত ২০টি উন্নয়নমূলক প্রকল্পের কাজের উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় আইনসচিব গোলাম সারওয়ার, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন, কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার মুক্তার, কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী আজহারুল ইসলাম, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এম এ আজিজ, কসবা পৌরসভার সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

দলীয় প্রতীক ছাড়া উপজেলা ভোট জনগণেরই চাহিদা : আইনমন্ত্রী

আপডেট এর সময় : ১২:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪