Dhaka ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

থাইংখালীর মৌলভী এরশাদ কোটি টাকার আইসসহ চট্টগ্রাম পুলিশের হাতে আটক 

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৭:০৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
  • 1
কক্সবাজার প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক নামক স্থানে আধা কেজি আইস ক্রিস্টাল মেথসহ উখিয়া উপজেলার থাইংখালীর মৌলভী মোঃ এরশাদ (২৭) কে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ।
রোববার ( ২৮ আগষ্ট), বিকাল পৌনে ৫ টায় চট্টগ্রামের মইজ্জারটেক পুলিশ বক্সের সামনে থেকে ঢাকাগামী একটি বাস হতে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত এরশাদ, কক্সবাজারের উখিয়া উপজেলার ৫ নং পালংখালী ইউনিয়নের থাইংখালীর মৃত সেকান্দর আলীর ছেলে। পেশায় তিনি একটি স্থানীয় মক্তবে শিক্ষকতার পাশাপাশি থাইংখালী মসজিদে ইমামতি করেন বলে জানা গেছে।
৫০ হাজার টাকার বিনিময়ে তিনি উক্ত মাদক উখিয়া থেকে ঢাকায় পৌছে দেবার চুক্তি করার কথাও প্রকাশ করেন।
কর্নফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ বলেন, মইজ্জারটেক দিয়ে নগরীতে প্রবেশের সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালালে যাত্রী এরশাদের দেহ তল্লাশী করে ৫০০গ্রাম আইস জব্দ করা হয়, যার আনুমানিক মুল্য ১ কোটি টাকা বলে ধারনা কএয়া হয়।
গ্রেফতাকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার কথা বলেন কর্ণফুলী থানা পুলিশ।
Attachments area
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

থাইংখালীর মৌলভী এরশাদ কোটি টাকার আইসসহ চট্টগ্রাম পুলিশের হাতে আটক 

আপডেট এর সময় : ০৭:০৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২