Dhaka ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্য পাওয়া জনগণের অধিকার : রাষ্ট্রপতি

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:৫১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
  • 2

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

তথ্য প্রাপ্তিতে কেউ যেন কোনো হয়রানির শিকার না হয়- সেজন্য তথ্য কমিশনকে আরো বেশি তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ রবিবার (৩১ মার্চ) বঙ্গভবনে ‘তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২৩’ গ্রহণকালে তথ্য কমিশনকে এই নির্দেশনা দেন।

রাষ্ট্রপ্রধান বলেন, ‘তথ্য পাওয়া জনগণের অধিকার। তারা যাতে প্রয়োজনীয় তথ্য পেতে পারে সেই প্রক্রিয়ায় কেউ যেন কোনো হয়রানি শিকার না হয়।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে জানান, সাক্ষাৎকালে প্রধান তথ্য কমিশনার বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক ও কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, ‘রাষ্ট্রীয় কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

এ সময় বাংলাদেশ ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ ইনফরমেশন কমিশনারস (আইসিআইসি)- এর নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় তথ্য কমিশনকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। তিনি তথ্য কমিশনের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

তথ্য কমিশন জনগণের সংবিধানিক ও মৌলিক অধিকার নিশ্চিত করতে সাবধানে বাধা বিপত্তি অপসারণে তাদের কার্যক্রম আরো জোরদার করবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

তথ্য পাওয়া জনগণের অধিকার : রাষ্ট্রপতি

আপডেট এর সময় : ১১:৫১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪