Dhaka ০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ যে কারণে

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • 2

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

টানা তিন ঘণ্টা ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। সংঘর্ষে দুই কলেজের অন্তত ১০ জন আহত হয়েছে।

মাঝেমধ্যেই এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এবার একটি কোচিং সেন্টারে বসাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সংঘাতে জড়ায় দুই কলেজের শিক্ষার্থীরা। বর্তমানে এই দুই কলেজের সামনেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক জানান, দফায় দফায় সংষর্ষের পর বিকেল ৩টার দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এরপর সায়েন্সল্যাব ও নিউ মার্কেট এলাকার রাস্তায় যান চলাচল শুরু হয়েছে। এর আগে সকাল ১১টার দিকে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ইটপাটকেল ছোড়ে। লাঠি নিয়ে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে।

এক পর্যায় পুলিশের ওপরও হামলা চালানো হয় বলে দাবি করেছে পুলিশ। এতে কয়েকজন পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

ওই দুটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হলে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজট দেখা যায় আশপাশের রাস্তায়।

নিউ মার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক জানান, উদ্ভাস নামের একটি কোচিং সেন্টারে বসাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে গত মঙ্গলবার কথা কাটাকাটি হয়।

ওই ঘটনার পর থেকে এই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে বৃহস্পতিবার বড় ধরনের সংঘর্ষে জড়ায় দুই কলেজের শিক্ষার্থীরা। পুলিশ জানিয়েছে, সংঘর্ষ বন্ধ হওয়ার পরও দুই কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো থমথমে রয়েছে পরিস্থিতি।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ যে কারণে

আপডেট এর সময় : ১১:১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫