Dhaka ১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় পৌঁছেছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • 2

অনলাইন ডেস্ক:

ঢাকায় এসেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। আজ মঙ্গলবার বিকেল ৫টা ৫৫ মিনিটে তাকে বহনকারী একটি বিশেষ ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এ সফরের লক্ষ্য বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো এগিয়ে নেওয়া।

২৪ ঘণ্টারও কম সময়ের এই সফরে তিনি আগামীকাল বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুই দেশের প্রথম রাজনৈতিক সংলাপে যোগ দেবেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সফরের আগে গত ২ মার্চ ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান এক সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশে ৭০০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে সৌদি আরব।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

ঢাকায় পৌঁছেছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী

আপডেট এর সময় : ০১:০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২