Dhaka ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আসতে চান পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী শাহবাজ শ‌রিফ

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:০৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 1

--বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক:

বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ কর‌তে ঢাকায় আসতে চান পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী শাহবাজ শ‌রিফ। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমা‌নের স‌ঙ্গে হওয়া সাক্ষা‌তে এ কথা জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

জেদ্দায় ওআইসির ফিলিস্তিনবিষয়ক কার্যনির্বাহী সভার ফাঁকে দুই পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ নি‌য়ে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় জা‌নি‌য়ে‌ছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করেন।

ইসহাক দার জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সেজন্য তিনি ঢাকায় আসতে চান। তি‌নি আরো ব‌লেন, ‘নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাবে।’ পাশাপাশি তি‌নি ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা ক‌রেন। সাক্ষা‌তের সময় সেখানে উপ‌স্থিত ছি‌লেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

ঢাকায় আসতে চান পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী শাহবাজ শ‌রিফ

আপডেট এর সময় : ১১:০৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬