Dhaka ১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসকে রাজপথে নেমে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান নাহিদের

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • 1

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক:

১১ দলীয় ঐক্য জোটের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসকে রাজপথে নেমে আন্দোলন করতে আহ্বান জানিয়েছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

আজ শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন নাহিদ ইসলাম। সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংসদে বিএনপি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করায় অন্তর্বর্তী সরকারের যাদের হাত ধরে অধ্যাদেশ বাস্তবায়ন হয়েছিল তাদের সঙ্গে সরকারকে কথা বলতে হবে।

ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিজ নিজ কাজে চলে যাওয়ার বিষয়ে সবাইকে সজাগ হতে হবে। এ সময় তিনি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করায় ড. মুহাম্মদ ইউনূসকে রাজপথে তাদের সঙ্গে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।নাহিদ ইসলাম বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে অধ্যাদেশ নিয়ে কথা বলতে হবে। তারা যখন ক্ষমতায় ছিল তখন অধ্যাদেশ করেছে, ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে। এখন তারা নিজেদের কাজে চলে যাবে, তা হবে না। আমি ড. মুহাম্মদ ইউনূসকে রাজপথে নেমে আসার আহ্বান জানাই।

তিনি বলেন, বিএনপি বুঝতেছে না সামনে অর্থনৈতিক মন্দা আসতেছে। এখন সরকার জনগণের হয়ে কথা না বললে তারা টিকতে পারবে না।

নাহিদ ইসলাম আরো বলেন, ওমরায় যাওয়ার আগেই বুঝতে পেরেছিলাম সামনে কী হতে যাচ্ছে। এখন যা হচ্ছে তা অপ্রত্যাশিত না, ৫ আগস্ট থেকেই শুরু হয়েছে। আমরা বলেছিলাম সংস্কার, বিএনপি বলেছিল নির্বাচন। দুই তৃতীয়াংশ ভোট পাওয়ার পর তারা কোনো কিছুই তোয়াক্কা করছে না। গণভোট মানছে না।

গণভোট কিন্তু জুলাই সনদ অনুযায়ী হয়নি। বিভিন্ন অধ্যাদেশ সংসদে আনছে না। গুম প্রতিরোধ, জাতীয় মানবাধিকার অধ্যাদেশ, সচিবালয় অধ্যাদেশ তারা বাতিল করছে।তিনি বলেন, তাদের অধিকাংশ নেতাই গুমের শিকার হয়েছে, এই গুমের অধ্যাদেশও তারা বাতিল করে দিতে চাচ্ছে। এই অধ্যাদেশ বাতিল আইনে পরিণত হলে বিএনপির কলঙ্কমুক্ত হবে না। গত ১৬ বছর মানুষ তাদের আন্দোলনে সাড়া দেয়নি। কারণ তারা বিএনপির ওপর আস্থা পায়নি। এখন ক্ষমতায় এসে তাদের মুখোশ উন্মোচন হচ্ছে।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

ড. ইউনূসকে রাজপথে নেমে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান নাহিদের

আপডেট এর সময় : ১১:১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬