ডিগ্রিতে অটোপাসের ১ দফা দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসুচি

গাজীপুর প্রতিনিধি:
সেশনজটের কারণে ৩ বছরের ডিগ্রি কোর্স ৬-৭ বছরে রুপান্তর হওয়ার প্রতিবাদে ও অটোপাশ/অটোপ্রমোশনের ১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন ডিগ্রির শিক্ষার্থীরা।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা ডিগ্রি বৈষম্য নিরসন আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করে। তাদের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আশপাশ ও দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীরা জানান, ডিগ্রি শিক্ষার্থীদের হয়রানি ও বৈষম্য নিরসনের লক্ষ্যে এবং ডিগ্রী প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে তৃতীয় বর্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে। ডিগ্রী কোর্স সর্বোচ্চ ৩ বছরের মধ্যে শেষ করার কথা থাকলেও গত ৬-৭ বৎসরেও ফাইনাল পরীক্ষার চূড়ান্ত ধাপ শেষ হয়নি।
তারা আরও জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী কোর্সে অধ্যায়নরত ছাত্র-ছাত্রী বেশিভাগই নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট ও সার্টিফিকেট কোর্সের এবং নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। জীবিকার তাগিদে পড়ালেখার পাশাপাশি অনেকেই কর্ম করেন। পরীক্ষায় অংশগ্রহনের জন্য অনেক সময় চাকুরিও ছেড়ে দিতে হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে অনেকেই আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আন্দোলনে আহত-ট্রমায় ভোগা শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়া সম্ভব নয়। এছাড়াও বন্যায় অনেকের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বৈষম্য নিরসনের লক্ষ্যে মানবিক কারনে দ্রুততার ভিত্তিতে শেষ করে অবিলম্বে ডিগ্রী প্রথম ও দ্বিতীয় বর্ষের সিজিপিএ এর ভিত্তিতে ডিগ্রী তৃতীয় বর্ষের সকল সেশনের ফাইনাল শিক্ষার্থীদের দ্রুত অটোপাস দিয়ে তৃতীয় বর্ষের ফলাফল প্রকাশের অনুরোধ জানান তারা। শিক্ষাথীদের শান্তিপূর্ণ আন্দোলনে বাঁধা দেওয়ার অভিযোগও করেন সমন্বয়কেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *