Dhaka ১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:৩২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • 2
অনলাইন ডেস্কঃ

চলতি মাসে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এর মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটি ও আরেক দিন দুর্গাপূজার ছুটি।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী আগামী ১৩ অক্টোবর (রবিবার) দুর্গাপূজার (বিজয়া দশমী) সাধারণ ছুটি। এর আগের দুই দিন ১১ ও ১২ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব সরকারি ও আধা সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থায় এ ছুটি পালন করা হবে। তবে যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দিয়ে নিয়ন্ত্রিত হয়ে থাকে বা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার থেকে অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ষোষণা করবে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আপডেট এর সময় : ১১:৩২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪