Dhaka ০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে অস্ত্র মামলায় জামায়াতে আমীরের ১৭ বছর কারাদন্ড দিয়েছেন আদালত

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • 1

--প্রেরিত ছবি

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে অস্ত্র মামলায় কোটচাঁদপুর উপজেলা জামায়াতে আমীর মাওলানা তাজুল ইসলামকে ২টি ধারায় ১৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মোঃ নাজিমুদ্দৌলা এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামী তাজুল ইসলাম কোটচাঁদপুর পৌরসভার মৃত শামসুদ্দিন মন্ডলের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৬ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আসামী তাজুল ইসলাম নিজ বাড়িতে দলীয় লোকজন নিয়ে আইন শৃঙ্খলা অবনতিমূলক কার্যক্রমের পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে গেলে দলীয় অন্যান্য লোকজন পালিয়ে গেলেও আসামী তাজুল ইসলামকে গ্রেফতার করে। পরে আসামীর স্বীকারোক্তি মোতাবেক তার কোটচাঁদপুর পৌরসভার নিজ বাড়ি থেকে ১টি দেশীয় এল.জি শার্টারগান ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ বিষয়ে কোটচাঁদপুর থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
পুলিশ তদন্ত শেষে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর আসামী মাওলানা তাজুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামীকে অস্ত্র আইনের ২টি ধারায় ১০ ও ৭ বছর মোট ১৭ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

ঝিনাইদহে অস্ত্র মামলায় জামায়াতে আমীরের ১৭ বছর কারাদন্ড দিয়েছেন আদালত

আপডেট এর সময় : ১২:০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪