জেলার প্রবীন কর্ণারের সম্প্রসারিত অংশের শুভ উদ্বোধন

নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেছেন, প্রবীণরা আমাদের ছায়া হয়ে আছেন। আমরা এখনও প্রবীণদের দ্বারাই নিয়ন্ত্রিত হই। তাই আমাদের কাজ করতে গিয়ে ভুল—ভ্রান্তি হলে প্রবীণরা সেগুলো শুধরে দিবেন বলে প্রত্যাশা করি। রবিবার (২৯ জুন) বিকেল ৫টার দিকে নেত্রকোনা জেলা প্রবীণ কর্ণারের সম্প্রসারিত অংশের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, প্রবীণদের জন্য নেত্রকোনায় আমরা প্রবীণ কর্ণার করে দিয়েছি। তাঁদের জন্য আরো যা যা করণীয় পর্যায়ক্রমে সবই করা হবে।

অনুষ্ঠানে জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক, জেলা জজ আদালতের জিপি এডভোকেট মাহফুজুল হক, পিপি এডভোকেট আবুল হাসেম, জেলা প্রেসক্লাবের সহ সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সাধারণ সম্পাদক প্রেস ক্লাব,নেত্রকোণা এম. মুখলেছুর রহমান খান, শিকড় উন্নয়ন কর্মসূচির সাধারণ সম্পাদক জিয়া রহমান খোকন, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার, প্রবীণ কর্ণারের সভাপতি এটিএম হাবিবুল্লাহ, সহ সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সৈয়দ সামছুল আলম, কোষাধ্যক্ষ আব্দুল ওয়াহাব খান, দপ্তর সম্পাদক লুৎফুর রহমান, সদস্য গোলাম রব্বানী, মজিবুর রহমান সহ নেত্রকোণা শহরের বিভিন্ন শ্রেণীর পেশার প্রবীণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ছাড়াও নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক হাফিজ উল্লাহ চৌধুরী আলিম, সাংবাদিক মো: আজিজুর রহমান আকন্দ শাহজাদা সহ নেত্রকোণা কর্তব্যরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ । অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত করেন কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম মাওলানা খুরশেদ খান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *