‘জুলাই সনদ দেখলে গ্রামের সেই শয়তান লোকের গল্পটা মনে হয়…’

অনলাইন ডেস্ক:

জুলাই সনদ দেখলে গ্রামের সেই শয়তান লোকের গল্পটা মনে হয় বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।

বদিউর রহমান বলেন, ‘জুলাই সনদ দেখলে আমার মনে হয়ে সেই গ্রামে একটা শয়তান লোক ছিল। এই শয়তান লোক মানুষের পশ্চাৎদেশে আঙুল প্রবেশ করাতো।

মানুষ বিরক্ত কিন্তু কিছুই করতে পারে না। তার মৃত্যুর সময় যখন হইল তখন সে নিজের ছেলেদের ডেকে বলল—এক কাজ করিস আমিতো মানুষদের অনেক কষ্ট দিসি এখন আমি মরে গেলে আমাকে কবর দিস না। আমাকে তিন রাস্তার মাথায় আমার লাশ বাঁশের মধ্যে গেঁথে রাখিস।’তিনি বলেন, ‘এই আদেশ পালনকারীদেরও পুলিশ নিয়ে গেল। সুতরাং যে শয়তানি করে সে মৃত্যুর পর লাশ নিয়েও শয়তানি করে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *