জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন, ‘একটি বিষয় দেখে খুবই বিস্মিত হয়েছি, আগামীকাল (৫ আগস্ট) বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে। কিছুক্ষণ আগে একটি অনলাইন সংবাদমাধ্যমের স্ক্রলে দেখলাম, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলছেন—বিএনপি এই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত, কিন্তু তারা এখনো পর্যন্ত ওই ঘোষণাপত্রের অনুষ্ঠানে কোনো দাওয়াত পায়নি।’
গতকাল সোমবার (৪ আগস্ট) তিনি তার ইউটিউব চ্যানেলে এ বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, ‘টেলিভিশনের স্ক্রলে দেখলাম বলা হচ্ছে, বিএনপিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।
তিনি প্রশ্ন তোলেন, যে অভ্যুত্থান ৫ আগস্ট দল-মত-নির্বিশেষে জনগণের অংশগ্রহণে হয়েছিল, আজ কেন সেই ঘোষণাপত্র অনুষ্ঠানে দলগুলোকে উপেক্ষা করা হচ্ছে? এখন আর নিরপেক্ষ কেউ নেই। সবাই কোনো না কোনো রাজনৈতিক অবস্থানে রয়েছেন।
তিনি আরো উল্লেখ করেন, সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষরের ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করছে। কেউ কেউ প্রশ্ন তুললেও বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করেছে এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে আহ্বান জানিয়েছে। জাতীয় ঐকমত্য ও সংস্কার কমিশনের ১৯টি প্রস্তাবনার মধ্যে বিএনপি ১২টিতে একমত হয়েছে।
তিনি বলেন, ‘আমি তো মনে করি—মূল বিষয়টি হলো একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সেটাই এখনো নিশ্চিত নয়।














Leave a Reply