জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম থেকে মুসলিম বাদ পড়ার ইতিহাস

অনলাইন ডেস্কঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশ্ববিদ্যালয়টির পূর্বের নাম থেকে মুসলিম বাদ দেওয়া হয়। এখন আবারও মুসলিম শব্দটি যুক্ত করার দাবি জানাচ্ছেন নেটিজেনরা।

মূলত গতকাল মঙ্গলবার দীর্ঘ ৩৫ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের কমিটি প্রকাশ্য আসার পর থেকে আলোচনা শুরু হয়।

ওই স্ট্যাটাসে শিবির সেক্রেটারি জাহিদুল ইসলাম লিখেছেন, এই ভূখণ্ডে বিভিন্ন নাম থেকে ‌‘ইসলাম’ ও ‘মুসলিম’ শব্দ মুছে দেওয়ার অন্যতম ভিকটিম ‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭০ সালের ২০ আগস্ট তৎকালীন সরকার এক অর্ডিন্যান্সের মাধ্যমে রাজধানী ঢাকার পূর্বনাম জাহাঙ্গীরনগরের সঙ্গে মিলিয়ে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামকরণ করেন। মুসলিম বিশ্ববিদ্যালয় নামে এটি ছিল দেশের প্রথম ও একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়।

১৯৭৩ সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়টির নামকরণ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা শহরের মুঘল আমলের নাম ‘জাহাঙ্গীরনগর’ থেকে এই নামকরণ হয়।

এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *