অপরাধীরা গ্রেপ্তারের পর জামিনে বের হয়ে বারবার অপরাধে জড়িয়ে পড়ছে বলে জানিয়েছে র্যাব। সোমবার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ।
তিনি বলেন, গ্রেপ্তারের পর জামিন পেয়ে একই অপরাধীরা বারবার অপরাধ করছে। জেনেভা ক্যাম্পের চিহ্নিত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল আর চুয়া সেলিমকে একাধিকবার গ্রেপ্তার করা হলেও তারা জামিনে বেরিয়ে আবার অপরাধ করছে। তাদের ধরতে অভিযান চলছে।












