সম্প্রতি জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমেরিকায় এক বক্তৃতায় ভারতের বিরুদ্ধে ‘গাজওয়াতুল হিন্দ’ নামের ধর্মযুদ্ধ করার কথা বলেন। রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, জামায়াতের নায়েবে আমির বক্তৃতায় এমন কিছু কথা বলেছেন, যার মাধ্যমে জামায়াত নিজেরাই ভারতের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, ভারত তা সহজেই বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। নিজের ইউটিউব চ্যানেল জাহেদস টেইক-এ এ প্রসঙ্গে কথা বলেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, এই বক্তব্যে মোহাম্মদ তাহের ভারতকে সরাসরি হুমকি দেন।
তিনি বলেন, জামায়াত যতই বাংলাদেশে শক্তি অর্জন করবে, ভারতের বিজেপিও ততই শক্তিশালী হবে। বিজেপি আর জামায়াতে ইসলামী একজন আরেকজনের পরিপূরক।














Leave a Reply