Dhaka ০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জমি দখলে উত্তেজনা ও প্রতিবাদ

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:৪৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • 1

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে জমি দখলের চেষ্টা ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আব্বাস উদ্দীন হাওলাদার নামের এক কৃষক। গতকাল শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে রাজাপুর সাংবাদিক ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আব্বাস উদ্দীন পৈতৃক ও কবলাকৃত সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে আত্মীয়দের সাথে বিরোধের কথা তুলে ধরেন। তিনি জানান, গত দুই মাস আগে মাকসুদা বেগম বাদি হয়ে ঝালকাঠি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলা ভূমি অফিস থেকে সরজমিনে পরিদর্শন করা হয়।

সেই সময়ে জমির সীমানা ভাংচুর করে প্রতিপক্ষের পক্ষ থেকে ভয়ভীতি, মারধর ও মাদক মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আব্বাস উদ্দীনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. রানা। অভিযোগে বলা হয়, প্রতিপক্ষরা নিজেরা জমি দখলের জন্য সংঘর্ষে লিপ্ত হয় এবং তাঁর পরিবারের সদস্যদের মারধর করে আহত করে। এছাড়া জমি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ধরনের হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, বিষয়টি নিয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

জমি দখলে উত্তেজনা ও প্রতিবাদ

আপডেট এর সময় : ০১:৪৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫