ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের

অনলাইন ডেস্কঃ

৫ আগস্ট-পরবর্তী সময়ে সরকার বদলের প্রেক্ষাপটে অনেক শীর্ষ সন্ত্রাসী জেল থেকে ছাড়া পেয়েছেন। এবার তাদের নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান।

ছাড়া পাওয়া সন্ত্রাসীরা পুলিশের নজরদারিতে আছেন জানিয়ে তিনি বলেছেন, কারামুক্ত সন্ত্রাসীরা নতুন করে অপরাধে যুক্ত হলে তাদের বিরুদ্ধে নতুন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর পল্টন ময়দানে আয়োজিত ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব-২০২৪ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পুলিশে এখনো যোগদান না করা সদস্যদের বিষয়ে তিনি বলেন, যারা যোগদান করেননি সেটা একেবারেই মিনিমাম নম্বর।

যারা যোগদান করেননি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আমাদের কাজ চলছে।এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ঢাকার সব থানার কার্যক্রম চলছে, তিন-চারটি থানা রিপেয়ারের অপেক্ষায় আছে। যেগুলো আগামী ৪-৫ তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *