Dhaka ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে রেকর্ড ২৫ হাজার অভিবাসী

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:৪৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • 2

--ফাইল ছবি : এএফপি

বিশ্ব সংবাদ:

২০২৫ সালে ফ্রান্সের উত্তরাঞ্চলীয় উপকূল থেকে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে পৌঁছনো অনিয়মিত অভিবাসীর সংখ্যা রেকর্ড গতিতে ২৫ হাজার ছাড়িয়ে গেছে।

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ১৩টি ছোট নৌকায় করে গত বুধবার ৮৯৮ জন অভিবাসী চ্যানেল পাড়ি দিয়েছে। এর ফলে ২০২৫ সালে এখন পর্যন্ত মোট আগত অনিয়মিত অভিবাসীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৪৩৬ জনে। এই সংখ্যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৫১ শতাংশ ও ২০২৩ সালের তুলনায় ৭৩ শতাংশ বেশি।

চ্যানেল পারাপারসংক্রান্ত সরকারি তথ্য ২০১৮ সালে প্রথম প্রকাশিত হয়। তারপর এই প্রথম কোনো বছরে যুক্তরাজ্যে যাওয়া অভিবাসীর সংখ্যা এত দ্রুত ২৫ হাজারে পৌঁছলো। ২০২৪ সালে এই সংখ্যা ছুঁয়েছিল ২২ সেপ্টেম্বর, আর ২০২৩ সালে হয়েছিল ২ অক্টোবর।

২০২২ সালে প্রথমবারের মতো চ্যানেল পেরিয়ে যাওয়া অভিবাসীর সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছিল।

ওই বছর ২৭ আগস্ট এই মাইলফলক অতিক্রম করেছিল যুক্তরাজ্য। ওই বছর রেকর্ডসংখ্যক ৪৫ হাজার ৭৭৪ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছয়।পাচারকারীদের বিরুদ্ধে অভিযান
এদিকে ব্রিটিশ সরকার জানিয়েছে, তারা মানবপাচার চক্রকে ‘ধ্বংস’ করতে একাধিক নতুন উদ্যোগ নিয়েছে। চলতি গ্রীষ্মে ফরাসি পুলিশের সঙ্গে সমন্বয় করে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে ফরাসি উপকূলে থাকা ডিঙ্গি নৌকা ছুরি দিয়ে কেটে ফেলা, যা আগে কখনো দেখা যায়নি।এ ছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ঘোষণা করেছেন, চ্যানেল রুটে মানবপাচারে জড়িতদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

তবে অনেকেই মনে করছেন, এসব উদ্যোগ সত্ত্বেও পরিস্থিতির উন্নতি হয়নি। বিরোধী দল রিফর্ম ইউকে ও ডানপন্থী রাজনীতিকরা লেবার সরকারের বিরুদ্ধে অনিয়মিত অভিবাসন ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলছেন।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ বছরের জুলাইয়ে ফ্রান্সের সঙ্গে একটি পাইলট প্রকল্পের ঘোষণা দিয়েছেন, যার অধীনে যুক্তরাজ্যে আগত কিছু অভিবাসীকে ফিরিয়ে দেওয়া হবে এবং এর পরিবর্তে ব্রিটেনে পারিবারিক যোগসূত্র থাকা কিছু আশ্রয়প্রার্থীকে ফ্রান্স থেকে নেওয়া হবে।

তবে এই ‘ওয়ান-ইন, ওয়ান-আউট’ মডেলের পরীক্ষামূলক বাস্তবায়ন এখনো শুরু হয়নি।ডাউনিং স্ট্রিট ইতিমধ্যে সতর্ক করে জানিয়েছে, গত গ্রীষ্মের মতো অভিবাসনবিরোধী সহিংস পরিস্থিতি এ বছরও ঘটতে পারে। সরকার বলেছে, ‘যুক্তরাজ্যের সামাজিক বন্ধন যেন ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে।’

প্রধানমন্ত্রী স্টারমার মন্ত্রিসভাকে জানিয়েছেন, উচ্চ অভিবাসনপ্রবণ এলাকায় সামাজিক বন্ধন পুনঃস্থাপন ও সংহতি তৈরিকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে রেকর্ড ২৫ হাজার অভিবাসী

আপডেট এর সময় : ১২:৪৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫