Dhaka ১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চিরনিদ্রায় শায়িত ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:২৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • 2

--অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্কঃ

চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। আজ শুক্রবার বিকেল ৩টা ৫৫ মিনিটে আজিমপুর কবরস্থানে বাবা-মার কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে বেলা সাড়ে ১১টায় ঢাকার গ্রিন রোড এলাকায় বায়তুল আকসা মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান অংশ নেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। প্রাক্তন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সম্মাননা দিয়ে থাকে, আমরা তা পরিপূর্ণভাবে পালন করে যাচ্ছি। তার অসুস্থতার সময় পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল।

এর আগে গতকাল রাত ১০টা ৪৫ মিনিটে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসায়েন্স ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭১ বছর।

চিকিৎসকের বরাত দিয়ে অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন গতকাল বলেন, মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

তিনি জানান, পারিবারিক সিদ্ধান্তমতে, আজিমপুরে বাবা-মায়ের কবরের পাশে অধ্যাপক আরেফিন সিদ্দিককে দাফন করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

চিরনিদ্রায় শায়িত ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক

আপডেট এর সময় : ১১:২৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫