চলমান গ্যাস সংকট সাময়িক : সালমান এফ রহমান

অনলাইন ডেস্কঃ

চলমান গ্যাস সংকট সাময়িক বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। তিনি বলেছেন, গ্যাসের বর্তমান সংকট সাময়িক। পরিস্থিতি সামাল দিতে আরো এলএনজি কেনা হয়েছে। এ ছাড়াও অভ্যন্তরীণ উৎস থেকে জোগান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ডলার সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান ফজলুর রহমান বলেন, ‘বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ডলার সংকট কেটে যাবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলার প্রশাসক আনিসুর রহমান এবং ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *