Dhaka ০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চবির ভিসি, প্রো-ভিসি ও রেজিস্ট্রার অবরুদ্ধ

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:১৭:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • 1

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিত করা এবং বিকল্প হিসেবে আবাসন ভাতার দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।

রবিবার দুপুর দেড়টার দিকে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে দুপুর আড়াইটার দিকে তারা ভবনের গেটে তালা ঝুলিয়ে দেন।

এ সময় প্রশাসনিক ভবনে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ইয়াহিয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দীন খান ও রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

সমাবেশে শিক্ষার্থীরা ‘আবাসন ভাতা দে, নইলে গদি ছাইড়া দে’, ‘চবির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আবাসন আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘হলের নামে বৈষম্য মানি না, মানব না’ ইত্যাদি স্লোগান দেয়।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা সিট সংকট ও আবাসন সমস্যায় ভুগছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর প্রশাসন তাদের সব দাবি পূরণের আশ্বাস দিলেও এখনো বাস্তবায়ন হয়নি।

তাদের দাবি, প্রত্যেক শিক্ষার্থীকে হলে আবাসনের সুযোগ বা সমপরিমাণ ভাতা দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রশাসনিক ভবনের তালা খোলা হবে না বলেও জানান তারা।

বিক্ষোভরত ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, ‘আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এই আবাসন সমাধান না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে ফিরব না।’

ভূগোল বিভাগের শিক্ষার্থী কাজী আসমানি বিনতে তাজবী বলেন, ‘সুপারিশসহ কয়েকবার হলে আবেদন করেছি, অনেকেই করেছে, কিন্তু কোনো ফল আসেনি।

আসন বরাদ্দে ব্যাপক দুর্নীতি আছে। আমার পরিচিত অনেকে একা পুরো রুমে থাকে, আবার রাজনৈতিক প্রভাবেও সিট পাচ্ছে অনেকে। স্বচ্ছতার কথা থাকলেও এক বছর পরও তা বাস্তবায়ন হয়নি।’এ বিষয়ে চবি রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা বলছে আমরা দাবি পূরণ করিনি। কিন্তু এমনটি কখনো হয়নি।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

চবির ভিসি, প্রো-ভিসি ও রেজিস্ট্রার অবরুদ্ধ

আপডেট এর সময় : ০১:১৭:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫