জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বদুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় মাঈনউদ্দীন নামে আরো এক যুবক আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাটি ঘটে চন্দনাইশের বদুরপাড়া পাক্কাদোকান এলাকা থেকে পেট্রল পাম্পের সামনের সড়কে। এ ঘটনায় অতিদ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ ও মইনউদ্দীন ঘনিষ্ঠরা।
শিরোনাম :
চন্দনাইশে জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা
-
Syed Enamul Huq
- আপডেট এর সময় : ০২:৩৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- 1
ট্যাগ :
জনপ্রিয় খবর











