Dhaka ০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম-সিলেটের ১৩৭ উপজেলার ভোটের তারিখ জানাল ইসি

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
  • 1

--ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ

দেশের ছয়টি নির্বাচনী অঞ্চলের আওতাভুক্ত উপজেলাগুলোর নির্বাচন চার ধাপে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। এবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৩৭টি উপজেলা পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে কমিশন।

গতকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের ব্যবস্থাপনা শাখা এসংক্রান্ত একটি তালিকা প্রকাশ করে।

তালিকা অনুযায়ী, কুমিল্লা ও সিলেট অঞ্চলে প্রথম ধাপে ৪৫টি, দ্বিতীয় ধাপে ৪৪টি, তৃতীয় ধাপে ৩৪টি ও চতুর্থ ধাপে ১৪টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।

এর আগে গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) ছয়টি নির্বাচনী অঞ্চলের ৩৪৪টি উপজেলা পরিষদের নির্বাচনের তারিখ জানায় ইসি। দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা রয়েছে।

নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম গত ৬ ফেব্রুয়ারি জানিয়েছিলেন, চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

চট্টগ্রাম-সিলেটের ১৩৭ উপজেলার ভোটের তারিখ জানাল ইসি

আপডেট এর সময় : ১১:০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪