Dhaka ০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে এলো রাশিয়ার ৩ যুদ্ধজাহাজ

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০২:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • 3

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে রাশিয়ার তিনটি যুদ্ধজাহাজ। রবিবার (১৩ এপ্রিল) তিন জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার।

চট্টগ্রাম বন্দরে পৌঁছা তিন যুদ্ধজাহাজ হলো ‘রেজিক’, ‘হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন আলদার সিডেনঝপভ’ এবং ‘পেচেঙ্গা’।

এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত, মিলিটারি, এয়ার অ্যান্ড নেভাল অ্যাটাশে এবং চট্টগ্রামের রাশিয়ান অনারারি কনসালসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সফরকারী জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ তাদের অভ্যর্থনা জানায়।বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজগুলোর অধিনায়ক, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধিদল চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বিএন ফ্লিটের কমান্ডার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

সফরকারী জাহাজগুলোর কর্মকর্তা ও নাবিকরা পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে অবস্থিত রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ এবং নৌবাহিনী প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিএন আশার আলো স্কুল এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন।

এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর সদস্য এবং নৌবাহিনী পরিচালিত স্কুলগুলোর শিক্ষার্থীরা রাশিয়ার জাহাজগুলো পরিদর্শন করবেন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

চট্টগ্রাম বন্দরে এলো রাশিয়ার ৩ যুদ্ধজাহাজ

আপডেট এর সময় : ০২:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫