খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চকচকে চাল খাওয়া বন্ধ করলেই চালের দাম কমে যাবে। গত অর্থবছরে (২০২২-২৩) এক কেজি চালও আমদানি করতে হয়নি। গত অর্থবছরে চালের উৎপাদন চাহিদার চেয়ে বেশি হয়েছে। এখন আমরা অনায়াসে ৫ থেকে ৭ লাখ টন চাল রপ্তানি করতে পারি।
একযোগে শুরু হওয়া এসব প্রদর্শনী হচ্ছে, সপ্তম ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, চতুর্থ ফুড প্যাক এক্সপো, সপ্তম এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো এবং সপ্তম পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, ১৫তম মেডিটেক্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, ১০তম ফার্মা বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, অষ্টম বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্সপো এবং সপ্তম ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস এক্সপো বাংলাদেশ। কৃষি ও প্লাস্টিক শিল্প জগতের অত্যাধুনিক সরঞ্জাম, উন্নত প্রযুক্তি, পণ্য এবং পরিষেবা বিষয়ক এ প্রদর্শনীসমূহে বাংলাদেশ, তুর্কিয়ে, ভারত, সিঙ্গাপুর, জার্মানি, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা ও চীনসহ ১৫টিরও অধিক দেশের প্রায় ১০০টি কম্পানি অংশগ্রহণ করছে।
এ ছাড়া, স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ও সেবা নিয়ে স্বাস্থ্য সমস্যার সমাধান, দেশি-বিদেশি হাসপাতাল ও চিকিৎসকদের সহযোগিতা বিষয়ক এ প্রদর্শনীগুলোতে বাংলাদেশ, ভারত, চীন, সিঙ্গাপুর, জার্মানি, তুর্কি, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও শ্রীলংকাসহ ১৫টিরও অধিক দেশের প্রায় ১১২টি কম্পানি অংশগ্রহণ করছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল ইউএসএ। আজ ৯ মে থেকে আগামী ১১ মে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যবসা সংশ্লিষ্ট দর্শনার্থীদের জন্য প্রদর্শনীগুলো উন্মুক্ত থাকবে।
সূত্র : বাসস










Leave a Reply