দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য উগ্রবাদী হামলার শঙ্কায় সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। বিশেষ করে জাতীয় সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি মোকাবেলায় পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
শনিবার (২৫ এপ্রিল) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন।
মুনশী শাহাবুদ্দীন বলেন, ‘আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। ইনশাআল্লাহ, আমরা এটাকে মোকাবেলা করতে পারব।’
এ পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে এবং সন্দেহজনক কার্যক্রমে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।










Leave a Reply