গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, গণ-অভ্যুত্থানের ১ বছরের মাথায় কালচারাল ফ্যাসিস্টদের শেখ মুজিব প্রেম দেখে আমি অবাক হয়েছি। যতটুকু বুঝলাম, প্রশাসনে বসে থাকা আওয়ামী ফ্যাসিস্ট কর্মকর্তারা ও ভারতীয় আধিপত্যবাদী শক্তি এদেরকে রসদ জুগিয়েছে। শনিবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন।
রাশেদ খান তার পোস্টে বলেন, “আরো গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, জাপাকে মাঠে নামিয়েছে ভারতীয় ‘র’ এবং স্বতন্ত্রভাবে আওয়ামী লীগকে নির্বাচনে নামানো হবে অথবা জাপার ওপর ভর করবে আপা!”
তিনি বলেন, ‘আমি কেন এই সরকারের কতিপয় উপদেষ্টার সমালোচনা করি? কারণ আমি জানি, কতিপয় উপদেষ্টার কারণে আওয়ামী সুবিধাভোগী ও ফ্যাসিস্ট কর্মকর্তারা বহাল তবিয়তে।
এতে পুরো শরীরের চামড়া ছুলে যেত। এই শেখ মুজিবের বন্দনা করে আবারও সেই শাসন ফিরিয়ে আনতে চান? আহা বাকশালিরা!’














Leave a Reply