Dhaka ০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর সিটি কর্পোরেশনে ৫১০২ কোটি টাকার বাজেট

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৭:৫৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • 3

--বাজেট ঘোষণা করছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।

                   উন্নয়ন ব্যয় ২৪৮০ কোটি, গুরুত্ব পাচ্ছে সড়ক-ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সিটি কর্পোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। নগরীর অবকাঠামোগত উন্নয়ন, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, সড়ক ও ড্রেন নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, স্বাস্থ্যসেবা এবং নগরীর সৌন্দর্যবর্ধনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বাজেট ঘোষণায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, নাগরিকদের জীবনমান উন্নয়ন এবং একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে পরিকল্পিতভাবে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। নগরবাসীর সহযোগিতা ও সচেতনতা ছাড়া এসব উদ্যোগ সফল করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরে সিটি কর্পোরেশনের মোট আয় ধরা হয়েছে ৫১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা। এর বিপরীতে মোট ব্যয় ধরা হয়েছে ২৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। বাজেটে প্রারম্ভিক স্থিতি হিসেবে ২৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা এবং সমাপনী স্থিতি হিসেবে ২৬২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা দেখানো হয়েছে।
এর আগে ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সিটি কর্পোরেশনের সর্বমোট সংশোধিত আয় ধরা হয়েছিল ৩৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছিল ১০২৫ কোটি ৮০ লাখ ৬৪ হাজার টাকা।
বাজেটে নগরীর সড়ক যোগাযোগ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে নালা সংস্কার ও নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। যানজট কমাতে সড়ক প্রশস্তকরণ, ফুটপাত নির্মাণ ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের উদ্যোগও নেওয়া হয়েছে।
নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। ময়লা-আবর্জনা নিয়মিত অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রকল্প গ্রহণের কথা জানানো হয়েছে। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা নিশ্চিত করতে জমি অধিগ্রহণ কার্যক্রমও চলমান রয়েছে।
নগরীর সৌন্দর্যবর্ধনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সৌন্দর্যবর্ধন, ফুটপাত নির্মাণ ও সড়ক উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরীর সবুজায়নেও গুরুত্ব দেওয়া হয়েছে।
স্বাস্থ্যসেবায় নিয়মিত ইপিআই টিকাদান কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি জোরদারের পরিকল্পনা রয়েছে। মশার প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম পরিচালনার উদ্যোগও নেওয়া হয়েছে।
এছাড়া নগরীর বিভিন্ন ওয়ার্ডে পানি সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ, কমিউনিটি সেন্টার ও কবরস্থান নির্মাণসহ নাগরিকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়াতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, “এই শহর আমাদের সকলের। নগরবাসীর সহযোগিতা ও সচেতনতায় আমরা অনুপ্রাণিত হব। সকলের প্রতি অনুরোধ, নগরবাসী নিজেরাই নিজেদের শহর পরিষ্কার রাখার চেষ্টা করবেন।”
তিনি বলেন, সিটি কর্পোরেশনের সার্বিক কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক আলোচনা ও সহযোগিতা প্রত্যাশা করেন। নগরবাসীর নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বাজেট বাস্তবায়নে সবার দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

গাজীপুর সিটি কর্পোরেশনে ৫১০২ কোটি টাকার বাজেট

আপডেট এর সময় : ০৭:৫৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬