Dhaka ০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর পাসপোর্ট অফিসের ৩ দালালকে কারাদণ্ড

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:১৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • 1

--প্রেরিত ছবি

গাজীপুর প্রতিনিধি:
অবশেষে গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে চোখ পড়ল জেলা প্রশাসনের। অনিয়ম ও দালালদের দৌরাত্ম ঠেকাতে এবং সেবা গ্রহীতাদের ভোগান্তি লাঘবে পরিচালনা করা হলো ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। অভিযানকালে তিন দালালকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার রাজ্জাক শিকদারের ছেলে শাহ আলম, শ্রীপুর উপজেলার মমতাজ উদ্দিন এর ছেলে মমতাজ, মমতাজের ছেলে মাসুদ রানা, মহানগরের টঙ্গী আব্দুর রশিদ, রশিদের ছেলে সফর উদ্দিন। এছাড়াও গাজীপুরের মাওনার পিয়ার আলীর ছেলে আজাদকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জেলা প্রশাসন সূত্র জানায়, গাজীপুর পাসপোর্ট অফিসে সেবা গ্রহীতাদের ভোগান্তির অভিযোগ দীর্ঘদিনের। এর প্রেক্ষিতে জেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বলেন, সেবা গ্রহীতাদের নানা অভিযোগের প্রেক্ষিতে পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তিন দালাল কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

গাজীপুর পাসপোর্ট অফিসের ৩ দালালকে কারাদণ্ড

আপডেট এর সময় : ০১:১৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪