Dhaka ১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:৪৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • 3

--গাজীপুরে সাংবাদিকের উপর আইনজীবীদের হামলার প্রতিবাদে মানববন্ধন।

গাজীপুর প্রতিনিধিঃ
‎গাজীপুরে এক সাংবাদিকের ওপর হামলা, মারধর এবং ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘গাজীপুরের সাংবাদিকবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গাজীপুর বারের আইনজীবী রুহুল আমিন ও তার সহযোগীরা আনন্দ টেলিভিশন ও দৈনিক জনতা পত্রিকার গাজীপুর প্রতিনিধি মো. জসিম উদ্দিনকে আদালতসংলগ্ন একটি হোটেল থেকে খাবাররত অবস্থায় তুলে নিয়ে আইনজীবী সমিতি প্রাঙ্গণে নিয়ে যান। সেখানে তাকে মারধর করা হয় এবং তার ব্যবহৃত ক্যামেরা ভাঙচুর করা হয়।
‎বক্তারা বলেন, সম্প্রতি একটি বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনি এ হামলার শিকার হন। পরবর্তীতে তাকে একটি মামলায় জড়িয়ে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।
‎এসময় সাংবাদিক নেতারা আরও অভিযোগ করেন, ঘটনার বিষয়ে খোঁজ নিতে আদালতে গেলে কয়েকজন সাংবাদিকের ওপরও হামলার চেষ্টা করা হয়েছে। বিষয়টিকে স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হামলা আখ্যা দিয়ে তারা বলেন, এ ধরনের ঘটনায় সংবাদকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

‎সমাবেশে সাংবাদিক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য এম এ ফিরোজ, প্রেস ক্লাব সদস্য আবিদ হোসেন বুলবুল, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. কলিমুল্লাহ ইকবাল, দৈনিক কণ্ঠবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক জানে এ আলম, সাপ্তাহিক পিলসুজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আবু হানিফা, বাংলাদেশ মহিলা প্রেস ক্লাবের সভাপতি নাসিমা আক্তার রেনু, সাংবাদিক মনির হোসেন সরকারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
‎বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, সংশ্লিষ্টদের সনদ বাতিল এবং আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধের যে কোনো অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
‎মানববন্ধর শেষে সাংবাদিক নেতারা গাজীপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। এসময় গাজীপুর জেলা প্রশাসক সাংবাদিকদের ন্যায় বিচার পেতে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি

আপডেট এর সময় : ১২:৪৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬