Dhaka ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে জমি সংক্রান্ত সংঘর্ষে দু’পক্ষই আহত হয়ে হাসপাতালে ভর্তি

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:২৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
  • 1

--প্রেরিত ছবি

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের কাশিমপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছে। রোববার (২১ জানুয়ারি) সকাল সাড়ে দশটার সময় কাশিমপুর থানাধীন পূর্ব এনায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান,আবুল হোসেন ও পারভীন আক্তারের সাথে ৭ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার সকাল সাড়ে দশটার সময় আবুল হোসেন ওই জমিতে কাজ করতে চাইলে পারভীন আক্তারের সঙ্গে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে ।  এ সময় আবুল হোসেন ও তার পক্ষের মো. আতিক,ইয়াসমিন, আনোয়ারা,হাফিজা, তানিয়া হানিফ এবং পারভীন আক্তারের পক্ষের রোজিনা, মহিউদ্দিন, মুন্নাফ গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় একজনের অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে দুই পক্ষের সাথে যোগাযোগ করা হলে একে অপরকে দোষারোপ করেন।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের জরুরি বিভাগের ইনচার্জ আবুল ফজল জানান,মারামারির ঘটনায় ১১ জন চিকিৎসা নিতে এসেছিল। এদের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি আছে এবং কিছু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যায়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান জানান,জমি সংক্রান্ত জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সবাই চিকিৎসাধীন অবস্থায় আছে। কোন পক্ষই থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

গাজীপুরে জমি সংক্রান্ত সংঘর্ষে দু’পক্ষই আহত হয়ে হাসপাতালে ভর্তি

আপডেট এর সময় : ১২:২৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪