Dhaka ১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে গাউকের অভিযান-অবৈধ ভবনের বিরুদ্ধে কঠোর অবস্থান

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:১৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • 3

--প্রেরিত ছবি

মোঃ ইব্রাহীম খলিল
‎ গাজীপুর প্রতিনিধিঃ
‎ গাজীপুরে অবৈধ ও পরিকল্পনাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (গাউক)।

‎অনিয়ন্ত্রিত নগরায়ণ রোধ এবং সুষ্ঠু নগর পরিকল্পনা বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে সংস্থাটি।

‎বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গাজীপুরের জয়দেবপুর রাজদিঘির পাড় এলাকায় পরিচালিত এক অভিযানে অনুমোদনহীন এবং ভুয়া নকশায় নির্মিত একাধিক ভবন চিহ্নিত করা হয়। গাউকের সচিব মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন অথোরাইজড অফিসার জান্নাতুল নাইমা ও ইন্সপেক্টর মুরাদ আলী খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান চলাকালে ভুয়া নকশা ব্যবহার করে নির্মাণাধীন পাঁচটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি তাৎক্ষণিকভাবে এসব ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট ভবন মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানায় কর্তৃপক্ষ।

গাউকের কর্মকর্তারা জানান, অনেক ক্ষেত্রে অনুমোদিত নকশা না মেনে কিংবা সম্পূর্ণ ভুয়া প্ল্যান ব্যবহার করে ভবন নির্মাণ করা হচ্ছে। যা নগর পরিকল্পনার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

‎গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মেহেদী হাসান বলেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি। কোনোভাবেই অবৈধ স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। ভবিষ্যতেও শহরের বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎এদিকে স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে কিছু অসাধু নির্মাতা গোষ্ঠী নিয়ম-কানুন উপেক্ষা করে ভবন নির্মাণ করে আসছিল। সম্প্রতি এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন। এমন কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

গাজীপুরে গাউকের অভিযান-অবৈধ ভবনের বিরুদ্ধে কঠোর অবস্থান

আপডেট এর সময় : ১১:১৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬