Dhaka ১১:২২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে এক যুবকের মৃতদেহ উদ্ধার

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:১৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • 1

--প্রেরিত ছবি

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরে অপ্রত্যাশিতভাবে বেড়েগেছে কিশোরগ্যাং এর উৎপাত।এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই ঘটে ঘটনা-দুর্ঘটনা।গত রবিবার(২৫ ফেব্রুয়ারী) রাত্রে মহানগরীর ৩৭নং ওয়ার্ডের কুনিয়া মধ্যপাড়া এলাকায় হোসেন আলী (১৮)নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।হোসেন আলী ঐ এলাকার নূর নবীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,সন্ধায় মারামারির জের ধরে শবেবরাতের রাত্রে ১০টায় তিন বন্ধু নামাজের কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে সাব্বিরের মাঠ নামক স্থানে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।পরে এলাকাবাসী লাশ দেখে জাতীয় জরুরি সেবা(৯৯৯)ফোন দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়।
এলাকাবাসী আরো জানান,এই মাঠে কিছুদিন পর পরই এরকম দুর্ঘটনা ঘটে।গত বছর শবে বরাতের রাতে এরকম একটি ঘটনা ঘটার সময় স্থানীয় লোকদের সহযোগিতায় এক যুবক প্রাণে বেঁচে যায়।তারও আগের বছর এরকম আরেকটি খুনের ঘটনা ঘটে এই এলাকায়।
এ ব্যাপারে গাছা থানার ওসি মো: শাহ আলম বলেন, আমরা সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের (নিহতের বন্ধুবান্ধব) গ্রেফতারের জন্য টিম গঠন করে দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, আমরা সিসিটিভি ফুটেজ দেখে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছি এবং বেশ কয়েকজনকে আটকও করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আজ সন্ধ্যার আগেই ভালো অগ্রগতির আশা করছি। তবে তদন্তের স্বার্থে প্রাথমিকভাবে আটককৃতদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

গাজীপুরে এক যুবকের মৃতদেহ উদ্ধার

আপডেট এর সময় : ০১:১৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪