মোঃ ইব্রাহীম খলিল
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরকে একটি আধুনিক, পরিবেশ বান্ধব ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তুলতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন গাজীপুরের দুই শীর্ষ প্রশাসক।
নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এই বার্তা দেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
আজ সোমবার দুপুরে গাজীপুর জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তারা এ অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুই প্রশাসক বলেন, গাজীপুরকে ‘গ্রীন ও ক্লিন’ মডেল নগরীতে রূপান্তর করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। নাগরিক সেবা বৃদ্ধি, দখলমুক্ত সড়ক, অবৈধ দখলবাজ উৎখাত, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে জোর দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এড. আব্দুস সালাম, কাজী আজিম উদ্দিন কলেজের সাবেক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান এবং গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান রেজা প্রমুখ।
শিরোনাম :
গাজীপুরকে উন্নয়নের’ নগরী গড়তে দুই প্রশাসকের যৌথ অঙ্গীকার
-
Syed Enamul Huq
- আপডেট এর সময় : ০২:৩০:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- 1
ট্যাগ :
জনপ্রিয় খবর











