Dhaka ১০:০৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৯৫০০ ছাড়াল

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
  • 1

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

গাজা উপত্যকায় ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলের প্রাণঘাতী হামলায় নিহতের সংখ্যা শুক্রবার ২৯ হাজার ৫০০ ছাড়িয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ১০৪ জন নিহত এবং ১৬০ জন আহত হয়েছে। এতে যুদ্ধে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১৪ জনে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।

৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলে এক নজিরবিহীন আন্তঃসীমান্ত আক্রমণ চালায়।

জাতিসংঘের মতে, গাজায় ইসরায়েলি যুদ্ধে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে ভূখণ্ডের ৮৫ শতাংশ বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। সেই সঙ্গে ওই অঞ্চলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৯৫০০ ছাড়াল

আপডেট এর সময় : ০১:০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪