Dhaka ১১:২৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গত ৫০ বছরে সবচেয়ে আনন্দের দিন আজ : তথ্যমন্ত্রী

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:৫৯:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

পদ্মা সেতু উদ্বোধনের দিনটিকে মুক্তিযুদ্ধের ৫০ বছর পর আবার সবচেয়ে আনন্দের দিন হিসেবে আখ্যায়িত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ শনিবার সকালে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগদানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আজকের দিনটি সমস্ত বাঙালির জন্য অত্যন্ত আনন্দের। আমি মুক্তিযুদ্ধ দেখেছি।

মুক্তিযুদ্ধের পর মানুষের মধ্যে যে আনন্দ-উল্লাস ছিল, দীর্ঘ ৫০ বছরের পথচলায় বাঙালি যেন আজ আবার সেই একই রকম আনন্দ-উল্লাস করছে। ’

ব্যক্তিগত অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ড. হাছান বলেন, ‘ছোটবেলায় ১০-১১ বছর বয়সে যখন মাঠের কোণে দাঁড়িয়ে বা বাড়ির ছাদ থেকে ঈদের চাঁদ দেখতাম, তখন যে আনন্দ হতো, আজকের আনন্দ ঠিক সে রকম। দেশের সব মানুষ আজ খুশি। যদি সুযোগ থাকত, দেশের সব মানুষ এখানে এই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হতো। ’

‘বাঙালি হার না মানা জাতি’ উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘আমরা যে হার মানি না, সমস্ত ষড়যন্ত্রকে ছিন্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা দেখিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধু যেমন স্বাধীনতা এনে দিয়েছেন, বঙ্গবন্ধুকন্যাও দেখিয়ে দিয়েছেন যে তাঁর নেতৃত্বে বাঙালি মাথা নত করে না। সমস্ত প্রতিবন্ধকতা উপড়ে ফেলে বাঙালি মাথা উঁচু করেই চলতে পারে। সমস্ত প্রতিকূলতা জয় করে লক্ষ্যে পৌঁছতে পারে। ’

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

গত ৫০ বছরে সবচেয়ে আনন্দের দিন আজ : তথ্যমন্ত্রী

আপডেট এর সময় : ০১:৫৯:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২