Dhaka ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ১, শনাক্ত ৩৭৩ জন

অনলাইন ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬১ জনে। এ সময় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৭৩ জন। দেশে বর্তমানে মোট শনাক্ত রোগী ১৫ লাখ ৮৩ হাজার ৬২৬ জন।

আজ সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ৭৫০ জন। ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ২৭১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ।

এতে আরো বলা হয়, এ পর্যন্ত মোট ১ কোটি ১৪ লাখ ১০ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

এর আগে গতকাল রবিবার (২৬ ডিসেম্বর) দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ৪ জন মারা যান। এ সময় নতুন করে ২৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Syed Enamul Huq

Popular Post

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ১, শনাক্ত ৩৭৩ জন

Update Time : ১১:৩৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১