Dhaka ০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৮, শনাক্ত ৫২২২ জন

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ২২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জনে। শনাক্তের হার দাঁড়িয়েছে ১৭.৮২ শতাংশে।

এ ছাড়া একই সময়ে মৃত্যু হয়েছে আটজনের। এ নিয়ে এখন পর্যন্ত দেশে ২৮ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (১৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী রয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছে চার, চট্টগ্রামে তিন ও সিলেটে একজন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৯৩ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫২ হাজার ৮৯৩ জনে।

একই সময়ে ২৯ হাজার ৬৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ২৯ হাজার ৩০৫টি নমুনা।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৮, শনাক্ত ৫২২২ জন

আপডেট এর সময় : ০১:০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২