দেশের অন্যতম শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ এই হামলাকে বাকস্বাধীনতার ওপর হামলা হিসেবে উল্লেখ করে বলেন, এটি জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী। একই সঙ্গে তারা বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে নাজেহালেরও গভীর উদ্বেগ প্রকাশ করেন।











