Dhaka ০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খোমেনি স্টাইলে বিপ্লব করার দুঃস্বপ্ন দেখছে বিএনপি : সেতুমন্ত্রী

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১০:০৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
  • 2

অনলাইন ডেস্ক:

‘ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে নেমেছে’- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকে টেমস নদীর ওপার থেকে দেশে ফিরিয়ে এনে খোমেনি স্টাইলে বিপ্লব করার দুঃস্বপ্ন দেখছে বিএনপি। কিন্তু তাদের গণআন্দোলন স্বপ্ন এখন দুঃস্বপ্নের নামান্তর। এই দুঃস্বপ্ন দেখে কোনো লাভ আছে কী?

আজ শনিবার (২৮ মে) নিজ বাসভবনে ব্রিফিংকালে বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি এসব বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির শাসনামলে তাদের চেয়ারপারসন বেগম জিয়া এক সময় বলেছিলেন বিরোধী দলকে ঠেকানোর জন্য ছাত্রদলই যথেষ্ট।

গণআন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে বিএনপি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশে নাকি আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং সরকার পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে না বিএনপি মহাসচিবের এ বক্তব্যের মধ্য দিয়ে একটা অশুভ পরিস্থিতি তৈরি করার প্রাণান্তকর অপপ্রয়াস লক্ষ্য করছি বলেও জানান কাদের।

তিনি বলেন, দেশের মানুষ বর্তমান সরকারের উন্নয়নে এত খুশি যে গত ১৩ বছরে বিএনপি আন্দোলনের ডাক দিলেও জনগণ সাড়া দেয়নি। আগামী দিনেও সাড়া দেবে বলে বিশ্বাস হয় না। বিএনপির গণআন্দোলনের আশা তাই অচিরেই নিরাশায় পরিণত হবে বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

খোমেনি স্টাইলে বিপ্লব করার দুঃস্বপ্ন দেখছে বিএনপি : সেতুমন্ত্রী

আপডেট এর সময় : ১০:০৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২