Dhaka ০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ভুয়া কাজির ৬ মাসের জেল

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:৩০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • 1

খুলনা প্রতিনিধিঃ

যশোরের অভয়নগরে মতিয়ার রহমান (৪০) নামে এক ভুয়া কাজিকে ৬ মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাজাপ্রাপ্ত মতিয়ার রহমান উপজেলার ধোপাদী গ্রামের সোহরাব মোড়লের ছেলে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক থান্দার কামরুজ্জামান বলেন, বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় ভাঙ্গাগেট এলাকায় অভিযান চালানো হয়। এসময় স্ট্যাম্প ও বিয়ে সম্পাদনের নকল ফরমসহ মতিয়ার রহমান নামে এক ভুয়া কাজিকে গ্রেপ্তার করা হয়। পরে বাল্যবিবাহ নিরোধ আইনে ভুয়া কাগজপত্র তৈরি ও বিয়ে দেওয়ার অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। ইতোপূর্বে ভুয়া কাগজপত্রের মাধ্যমে প্রায় ৩০টি বাল্যবিয়ে পড়িয়েছে বলে স্বীকার করেছেন মতিয়ার রহমান।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

খুলনায় ভুয়া কাজির ৬ মাসের জেল

আপডেট এর সময় : ১১:৩০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২