Dhaka ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৯:০০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গত ৮ জানুয়ারি তাঁকে কেবিনে স্থানান্তরের পর বড় ধরনের রক্তক্ষরণ হয়নি। তবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে রাখতে চাচ্ছেন না চিকিৎসক ও পরিবারের সদস্যরা।

আজ শনিবার আবার পরীক্ষা করা হবে।এরপর চিকিৎসকরা তাঁকে বাসায় নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন। বিএনপির একাধিক নেতা ও তাঁর চিকিৎসকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন গত রাতে বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) আগের মতোই আছেন। এখন কিছুটা স্থিতিশীল বলা যায়। ৮ জানুয়ারি কেবিনে স্থানান্তরের পর বড় ধরনের রক্তক্ষরণ হয়নি। প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে বাংলাদেশে তাঁর সুচিকিৎসা হচ্ছে না। তাই যেকোনো সময় আবার তাঁর রক্তক্ষরণ হতে পারে। ’

ডা. জাহিদ আরো বলেন, ‘করোনা বাড়ছে, এ বিষয়ে চিকিৎসকরা অবগত আছেন। তাঁদের সিদ্ধান্ত ছাড়া তো তাঁকে বাসায় নেওয়া সম্ভব নয়। ’

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

আপডেট এর সময় : ০৯:০০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২